হাফ ড্রাম এর তলদেশে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য ১ ইঞ্চি ব্যাসের ৫ থেকে ৬ টি ছিদ্র রাখতে হবে।
ছিদ্রগুলোর উপর মাটির টবের ভাঙ্গা টুকরো বসিয়ে দিতে হবে।
ড্রামের তলদেশে ১ ইঞ্চি পরিমান ইটের খোয়া বিছিয়ে তার উপর বালি দিয়ে ঢেকে দিতে হবে।
সমপরিমান দোঁআশ মাটি ও পচা গোবরের মিশ্রণ দিয়ে ড্রামটির দুই তৃতীয়াংশ ভরার পর প্রতি হাফ ড্রামে মিশ্র সার আনুমানিক ৫০ থেকে ১০০ গ্রাম প্রয়োগ করে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে এবং সম্পূর্ণ ড্রামটি মাটি দিয়ে ভর্তি করে নিতে হবে।
১৫ দিন পর ড্রামের ঠিক মাঝে মাটির বল পরিমান গর্ত করে নির্বাচিত গাছটি রোপণ করতে হবে। এ সময় চারা গাছটির অতিরিক্ত শিকড় বা মরা শিকড়সমূহ কেটে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে মাটির বলটি যেন ভেঙ্গে না যায়।
রোপিত গাছটি খুটি দিয়ে বেঁধে দিতে হবে।
রোপণের পর গাছের গোড়া ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে।
সময়ে সময়ে প্রয়োজন মত গাছে পানি সেচ ও উপরি সার প্রয়োগ, বালাই দমন ব্যবস্থা নিতে হবে।
রোপণের সময় প্রতিটি হাফ ড্রামে ৪-৬ টি সিলভামিক্স ট্যাবলেট সার গাছের গোড়া থেকে ১৫ সেন্টিমিটার দুর দিয়ে মাটির ১০ সেন্টিমিটার গভীরে প্রয়োগ করতে হবে।
এ ছাড়া লতানো গাছের জন্য বাউনি/জাংলা/মাচা দিতে হবে। ছাদ বাগানের আগাছা দমন করতে হবে। সেচের পর মাটিতে চটা বাঁধলে মালচিং করে দিতে হবে। অপ্রয়োজনীয়, বয়স্ক, মরা শাখা অপসারণ করতে হবে। প্রয়োজনে ফল ধারণ বৃদ্ধির কৃত্তিম পরাগায়ন করা যেতে পারে।

