যেকোনো গাছের জন্য জোড় কলম পদ্ধতি।

0

 

যেকোনো গাছের জন্য জোড় কলম পদ্ধতি।


ধাপ-১ রুট স্টক নিবার্চন- 

রুট স্টক বা এলা চারা হিসেবে নিতে হবে ১-১.৫ বছর বয়ষ্ক বীজের চারা বা জংলি জাতের চারা। জংলি জাত অথবা স্থানীয় জাত গুলোর বেঁচে থাকার ক্ষমতা বেশি, এজন্য এগুলো রুট স্টক হিসেবে ব্যবহার করা হয়। রুট স্টকের উপর উন্নত জাত কলম করা হয়, অর্থাৎ রুট স্টক শুধু গোড়ার অংশটুকু হিসেবে থাকবে। 


ধাপ-২

 রুট স্টক টির ২-৩ ফুট উপরে অথবা সুবিধা মতো স্থানে কেটে নিতে হবে 


ধাপ-৩

 রুট স্টকটি মাঝবরাবর চির করে কেটে নিতে হবে, অথবা রুট স্টক বেশি মোটা হয়ে থাকলে যেকোনো একপাশে কেটে নিয়ে একটি ফাটল বা চির সৃষ্টি করতে হবে।


ধাপ-৪

 সায়ন বাছাই- সায়ন হিসেবে নিতে হবে উন্নত জাত বা যে জাতের কলম করতে ইচ্ছুক। বেশিরভাগ গাছের ক্ষেত্রে সায়ন ডালটি ৬-১ বছর বয়স্ক হতে হয়। আর সায়নের মাথায় এক বা একাধিক কুড়ি থাকতে হবে। শুধু সায়ন ডালটিই ভবিষ্যতে বৃদ্ধি পাবে, আর রুট স্টকের কোন অংশ থেকে ডাল বের হলে তা কেটে দিতে হবে। 


ধাপ-৫

 সায়নের পাতা গুলো কেটে নিতে হবে, কিন্তু কুড়ি যেনো ক্ষতিগ্রস্ত না হয় তা খেয়াল রাখতে হবে।


ধাপ-৬

সায়নের নিচের দিক ইংরেজি "V" অক্ষর এর মতো তীর্যক ভাবে কেটে নিতে হবে। 


ধাপ-৭

সায়ন ডালটি রুট স্টকের চির বা ফাটল বরাবর সেট করে দিতে হবে। এক্ষেত্রে সায়ন ডালটির ছাল বা বাকলের যেকোন একপাশের অংশ রুট স্টকের যেকোনো একপাশের ছাল বা বাকলের সাথে লাগিয়ে জোরা দিতে হবে। 


ধাপ-৮

একটি পলিথিন ফিতা দিয়ে বা গ্রাফটিং টেপ দিয়ে জোড়ার স্থানটি সহ সায়ন ডালের অধিকাংশ অংশ পেঁচিয়ে ডেকে দিতে হবে, তবে কুড়ির অংশটি খোলা থাকবে।‌


ধাপ-৯

একটি পলিথিন ব্যাগ দিয়ে কলম টি ডেকে দিতে হবে। এটি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে অর্থাৎ সায়ন ডালটি শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করবে।


ধাপ-১০

সাধারণত ৩০-৪০ দিনের মধ্যে সায়ন ডালের কুড়িটি থেকে নতুন পাতা বের হতে আরম্ভ হয় । পাতা বের হওয়ার মাধ্যমে বুঝা যায় যে , কলমটি সফল হয়েছে। আর যদি সায়ন ডালটি শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে কলমটি সফল হয়নি।

Post a Comment

0Comments
Post a Comment (0)