শীষ কাটা লেদা পোকা
স্থানীয় নাম: আর্মি ওয়ার্ম অথবা সৈনিক পোকা
ইংরেজি নাম: Rice Ear Cutting Caterpillar
বৈজ্ঞানিক নাম: Mythimna separata
বর্গ: লেপিডপটেরা
এরা নিশাচর, দিনের বেলায় ধান গাছের গোড়ায় অথবা মাটির ফাটলে অবস্থান করে। সন্ধার পর গাছ বেয়ে উপরে উঠে শীষে গোড়া কেটে দেয়। এরা দলবদ্ধ হয়ে আক্রমণ করে তাই এদের কে আর্মি ওয়ার্ম নামেও ডাকা হয়। এদের শুককীট দেখতে চঞ্চল এবং শক্তিশালী দ্রুত নড়াচড়া করতে পারে।
জীবনচক্র: জীবনচক্রের ধাপ চারটি
ডিম: (৫-৭) দিন
শুককীট: (৭-৮) দিন
মূককীট: (৭-৮) দিন
মথ: (৫-৭) দিন
আক্রমণের লক্ষন:
১) পোকার কীড়া পাতার পাশ থেকে খাওয়া শুরু করে এমনভাবে খায় যে পাতার মধ্য শিরাগুলো ও কান্ডটা শুধু বাকী থাকে।
২) ধানে শীষ আসার পর শীষের গোড়া থেকে কেটে দেয়।
সমাধান ও পরামর্শ:
১) কার্বারিল গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ৩-৩.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করুন।
২) জমির ধান গাছ বাঁশ দিয়ে কিছুটা হেলিয়ে দিন
৩) ধান কর্তনের পর নাড়া পুড়িয়ে দিন

